যারা বলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সব কাজই সুস্পষ্ট ছিল তাঁর প্রমাণ - সহিহ বুখারী | হাদীস | কুরআন ও সুন্নাহ

সহিহ বুখারী > যারা বলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সব কাজই সুস্পষ্ট ছিল তাঁর প্রমাণ

সহিহ বুখারী ৭৩৫৩

حدثنا مسدد، حدثنا يحيى، عن ابن جريج، حدثني عطاء، عن عبيد بن عمير، قال استأذن أبو موسى على عمر فكأنه وجده مشغولا فرجع، فقال عمر ألم أسمع صوت عبد الله بن قيس، ائذنوا له‏.‏ فدعي له فقال ما حملك على ما صنعت فقال إنا كنا نؤمر بهذا‏.‏ قال فأتني على هذا ببينة أو لأفعلن بك‏.‏ فانطلق إلى مجلس من الأنصار فقالوا لا يشهد إلا أصاغرنا‏.‏ فقام أبو سعيد الخدري فقال قد كنا نؤمر بهذا‏.‏ فقال عمر خفي على هذا من أمر النبي صلى الله عليه وسلم، ألهاني الصفق بالأسواق‏.‏

উবায়দ ইব্‌নু ‘উমায়র(রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আবূ মূসা (রাঃ) ‘উমর (রাঃ) - এর কাছে আসার অনুমতি চাইলেন। আবূ মূসা (রাঃ) তাঁকে যেন কোন কাজে ব্যস্ত মনে করে ফিরে যাচ্ছিলেন। ‘উমর (রাঃ) বললেন, আমি কি ‘আব্দুল্লাহ্‌ ইব্‌নু কায়স-এর শব্দ শুনিনি? তাকে এখানে আসার অনুমতি দাও। এরপর তাঁকে ডেকে আনা হলে ‘উমর (রাঃ) জিজ্ঞেস করলেন, কী জিনিস আপনাকে ফিরে বাধ্য করল? আবূ মূসা (রাঃ) বললেন, আমাদেরকে এরকমই করার আদেশ দেয়া হত। ‘উমর (রাঃ) বললেন, আপনার কথার পক্ষে প্রমান পেশ দিন, অন্যথায় আপনার সঙ্গে মোকাবেলা করব। এরপর তিনি আনসারদের এক মজলিসে চলে গেলেন। তারা বলল, আমাদের বালকরাই এর পক্ষে সাক্ষ্য দেবে। এরপর আবূ সা’ঈদ খুদ্‌রী (রাঃ) দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমাদেরকে এরকম করারই নির্দেশ দেয়া হত। এরপর ‘উমর (রাঃ) বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর এ আদেশটি আমার অজানা থেকে গেল। বাজারের ব্যস্ততাই আমাকে জানা থেকে বিরত রেখেছে।(আধুনিক প্রকাশনী- ৬৮৩৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৫১)


সহিহ বুখারী ৭৩৫৪

حدثنا علي، حدثنا سفيان، حدثني الزهري، أنه سمعه من الأعرج، يقول أخبرني أبو هريرة، قال إنكم تزعمون أن أبا هريرة، يكثر الحديث على رسول الله صلى الله عليه وسلم والله الموعد، إني كنت امرأ مسكينا ألزم رسول الله صلى الله عليه وسلم على ملء بطني، وكان المهاجرون يشغلهم الصفق بالأسواق، وكانت الأنصار يشغلهم القيام على أموالهم، فشهدت من رسول الله صلى الله عليه وسلم ذات يوم وقال ‏ "‏ من يبسط رداءه حتى أقضي مقالتي ثم يقبضه، فلن ينسى شيئا سمعه مني ‏"‏‏.‏ فبسطت بردة كانت على، فوالذي بعثه بالحق ما نسيت شيئا سمعته منه‏.‏

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমাদের ধারনা আবূ হুরায়রা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অতিরিক্ত হাদীস বর্ণনা করছে। আল্লাহ্‌র কাছে একদিন আমাদেরকে হাযির হতে হবে। আমি ছিলাম এক মিসকীন। খেয়ে না খেয়েই আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর নিকট পড়ে থাকতাম। বাজারের বেচাকেনা মুহাজিরদেরকে ব্যস্ত রাখত। আর আনসারগণকে ব্যস্ত রাখত তাঁদের ধন-মালের প্রতিষ্ঠা। একদিন আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর নিকট ছিলাম। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমার কথা শেষ হওয়া পর্যন্ত যে ব্যক্তি তার চাদর প্রসারিত করে তারপর তা গুটিয়ে নেবে, সে আমার নিকট হতে শোনা কিছুই কোন দিন ভুলবে না। তখন আমি আমার গায়ের চাদরখানা প্রসারিত করলাম। সে সত্তার শপথ, যিনি তাঁকে হক্কের সঙ্গে পাঠিয়েছেন! অতঃপর তাঁর কাছ থেকে শোনা কোন কিছুই আমি ভুলি নি। [১১৮; মুসলিম ৪৪/৮৫, হাঃ ২৪৯২] (আধুনিক প্রকাশনী- ৬৮৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৫২)


সহিহ বুখারী > কোন বিষয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক অস্বীকৃতি প্রকাশ না করাই তা বৈধ হবার দলীল, অন্য কারো অস্বীকৃতি বৈধতার দলীল নয়।

সহিহ বুখারী ৭৩৫৫

حدثنا حماد بن حميد، حدثنا عبيد الله بن معاذ، حدثنا أبي، حدثنا شعبة، عن سعد بن إبراهيم، عن محمد بن المنكدر، قال رأيت جابر بن عبد الله يحلف بالله أن ابن الصائد الدجال، قلت تحلف بالله‏.‏ قال إني سمعت عمر يحلف على ذلك عند النبي صلى الله عليه وسلم فلم ينكره النبي صلى الله عليه وسلم‏.‏

মুহাম্মাদ ইব্‌নু মুন্‌কাদির (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির ইব্‌নু আব্দুল্লাহ (রাঃ) - কে আল্লাহ্‌র কসম খেয়ে বলতে শুনেছি যে, ইব্‌নু সাইয়্যাদ একটা দাজ্জাল। আমি তাঁকে জিজ্ঞেস করলামঃ আল্লাহ্‌র শপথ করে বলছেন? তিনি উত্তরে বললেন, আমি ‘উমর (রাঃ) - কে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর নিকট শপথ করে এ কথা বলতে শুনেছি। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ কথা অস্বীকার করেননি।[মুসলিম ৫২/১৯, হাঃ ২৯৬৯] (আধুনিক প্রকাশনী- ৬৮৪১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৫৩)


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية