📘 হাদিস আখলাকুন নবী সাঃ > 📄 নবী (সা)-এর পাগড়ির বর্ণনা

📄 নবী (সা)-এর পাগড়ির বর্ণনা

٢٩٣ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَخْطُبُ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ .

২৯৩. হযরত জাফর ইন্ন আম্মর ইন্ন হুরাইস (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী -কে কালো পাগড়ি বাঁধা অবস্থায় খুৎবা দিতে দেখেছি।

٢٩٤ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ دَخَلَ رَسُولُ اللَّهِ ﷺ مَكَّةَ عَامَ الفَتْحِ وَعَلَيْهِ عِمَامَةُ سَوْدَاءُ .

২৯৪. আবূ যুবায়র (র) জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ্ মাথায় কালো পাগড়ি বেঁধে মক্কায় প্রবেশ করেছিলেন।

٢٩٥ عَنْ أَنَسٍ أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ تَعَمَّمَ بِعِمَامَةِ سَوْدَاءَ -

২৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ -কে কালো পাগড়ি বাঁধতে দেখেছেন।

ফায়দা : পাগড়ি পরা সুন্নত। রাসূলুল্লাহ্ প্রায়ই পাগড়ি পরতেন। তিনি পাগড়ি পরতে উৎসাহিত করতেন। হযরত উবাদা (রা) থেকে বর্ণিত আছে যে, একটি হাদীসে নবী বলেছেন: তোমরা পাগড়ি পরিধান করো। কারণ পাগড়ি ফেরেস্তাদের বিশেষ প্রতীক (অর্থাৎ ফেরেস্তাগণ পাগড়ি পরে থাকেন) আর পাগড়ির প্রান্তভাগকে পিঠের ওপর লটকিয়ে দাও। (মিশকাত, পৃষ্ঠা ৩৭৭)

এ অনুচ্ছেদে বর্ণিত হাদীসসমূহ থেকে জানা যায় যে নবী ওপরে বর্ণিত বিশেষ ক্ষেত্রে কালো রঙের পাগড়ি পরেছেন। তবে বেশির ভাগ সময়ে তিনি সাদা পাগড়ি পরিধান করতেন। যেহেতু রঙের মধ্যে সাদা রঙই ছিলো তাঁর কাছে সর্বাধিক প্রিয়। একটি হাদীসে নবী বলেছেন : সাদা পোশাকই তোমাদের সর্বোত্তম পোশাক। তোমাদের মৃতদেরকে সাদা কাপড়ে দাফন করো। তাই অধিকাংশ সময় তাঁর পাগড়ি হতো সাদা রঙের। কিন্তু বিশেষ কোন কোন ক্ষেত্রে তিনি কালো রঙের পাগড়ি ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ মক্কা বিজয় কিংবা খুৎবা ইত্যাদির সময়। ঐতিহাসিকগণ লিখেছেন যে, এসব ক্ষেত্রে নবী -এর কালো পাগড়ি পরিধান ছিলো নেতৃত্বের প্রতীকস্বরূপ। আরবী ভাষায় কালো রঙকে সোয়াদ বলে। আর সোয়াদ শব্দ থেকেই সুওদ শব্দের উৎপত্তি, যার অর্থ নেতৃত্ব। বড় আকারের মানব সমাবেশকে আরবীতে সোয়াদ্ আযম বলা হয়। সুতরাং ঐতিহাসিকগণ লিখেছেন, বনু আব্বাস (রা) এই দিকটি বিবেচনা করেই কালো রঙকে নিজেদের প্রতীক বানিয়েছিল।

নবী -এর পবিত্র পাগড়ির পরিমাপ সম্পর্কে আল্লামা জাযরী (র) লিখেছেন: আমি নবী -এর পাগড়ির সঠিক পরিমাপ জানার জন্য অনুসন্ধান চালিয়েছি, যাতে কোন এক জায়গা থেকে তা জানতে পারি। কিন্তু আমি সঠিক পরিমাপ জানতে পারিনি। তবে আমার এক নির্ভরযোগ্য মুরব্বী আল্লামা নববী (র)-এর সূত্রে বর্ণনা করেছেন যে, নবী -এর পাগড়ি ছিলো দুই প্রকারের। ছোট এবং বড়। তাঁর ছোট পাগড়ির দৈর্ঘ ছিলো সাত হাত এবং বড় পাগড়ির দৈর্ঘ ছিলো বার হাত। (মিরকাত)

পাগড়ির বহুবিধ পার্থিব উপকারিতাও রয়েছে। যেমন সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাওয়া, প্রভাব ও গাম্ভীর্য বৃদ্ধি, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া ইত্যাদি।

٢٩٦. عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللهِ ﷺ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ وَالغُبَارُ عَلَى كَتِفَيْهِ.

২৯৬. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ যে সময় মক্কায় প্রবেশ করলেন তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিলো এবং তাঁর দুই কাঁধের ওপর ধুলাবালি জমে ছিলো।

٢٩٧. عَنْ خَالِدٍ الْحَنَّاءِ حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ قَالَ قُلْتُ لِابْنِ عُمَرَ كَيْفَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَعْتَمُ؟ قَالَ يُدِيرُ كُوْرَ العِمَامَةِ عَلَى رَأْسِهِ وَيَغْرِسُهَا مِنْ وَرَائِهِ وَيُرْخِي لَهَا نُوَابَةُ بَيْنَ كَتِفَيْهِ، قَالَ نَافِعُ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ -

২৯৭. খালিদ হায্যা (র) আবূ আবদুস্ সালাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন উমর (রা)-কে জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ্ কিভাবে পাগড়ি পরতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ্ পাগড়িটা মাথায় জড়াতেন এবং তার প্রান্তভাগ পেছনের দিকে ভাঁজের মধ্যবর্তী স্থানে লটকিয়ে দিতেন। নাফি' (হাদীস বর্ণনাকারী) বলেন, হযরত আবদুল্লাহ্ ইব্‌ন উমর (রা)-ও সব সময় এভাবে পাগড়ি বাঁধতেন।

ফায়দা: এ হাদীসে নবী -এর পাগড়ি বাঁধার নিয়ম বর্ণিত হয়েছে। এটাই পাগড়ি বাঁধার সুন্নত পদ্ধতি। আলিমগণ আজ পর্যন্ত এই নিয়মেই পাগড়ি বেঁধে থাকেন।

۲۹۸. عَنْ جَعْفَرِ بْنِ مَحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِهِ قَالَ كَسَا رَسُولُ اللَّهِ ﷺ عَلَيْمًا عِمَامَةً يُقَالُ لَهَا السَّحَابُ فَاقْبَلَ عَلِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهِيَ عَلَيْهِ فَقَالَ هُذَا عَلِيٌّ قَدْ أَقْبَلَ فِي السَّحَابِ فَحَرَّفَهَا هَؤُلَاءِ فَقَالُوْا عَلِيُّ فِي السَّحَابِ -

২৯৮. জাফর ইবন মুহাম্মদ (র) তার পিতার মাধ্যমে তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তাঁর দাদা বলেন, রাসূলুল্লাহ্ আলী (রা)-কে সাহাব (মেঘ) নামক একটি পাগড়ি পরিয়েছিলেন। এক সময় আলী (রা) সেই পাগড়ি পরে নবী-এর কাছে আসলেন। তিনি বললেন, এই তো সাহাব (মেঘ) পরে আলী (রা) এসেছেন। কিন্তু এই সব লোক এই বিষয়টিকে বিকৃত করে বলতে শুরু করেছে যে, আলী (রা) মেঘের মধ্যে আছেন।

ফায়দা : এ হাদীসটি বর্ণনায় গ্রন্থকারের উদ্দেশ্য এ কথা তুলে ধরা যে, নবী -এর কাছে 'আস্ সাহাব' (মেঘ) নামের একটি পাগড়ি ছিলো। তিনি হযরত আলী (রা)-কে সেই পাগড়িটা উপহার দিয়েছিলেন। হযরত আলী (রা) সেটি পরিধান করতেন। একদিন তিনি সেটি পরিধান করে নবী -এর দরবারে হাযির হলে তিনি বললেন, দেখো! আলী সাহাব পাগড়ি পরিধান করে আসছে। বর্ণনাকারী বলেন, হাদীসের এই কথাটা বিকৃত করে গোঁড়া শী'আরা এই বলে তাদের দাবি প্রমাণ করার প্রয়াস পেয়েছে যে, নবী বলেছেন, হযরত আলী মেঘের মধ্যে অর্থাৎ আসমানে আছেন। সুতরাং তারা বিশ্বাস করে যে, হযরত আলী (রা)-কে আসমানে উঠিয়ে নেয়া হয়েছে। কিছুকাল পরে তিনি এই পৃথিবীতে ফিরে আসবেন। এটা যে বিকৃতি ও সত্য গোপন তা সুস্পষ্ট। নবী তো বলেছিলেন যে, আলী 'সাহাব' নামক পাগড়ি পরে আসছে।

۲۹۹. عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ كَانَ إِذَا اعْتَمَّ سَدَلَ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ -

২৯৯. আবদুল্লাহ্ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, নবী পাগড়ি পরিধান করলে তাঁর শামলা (প্রান্তভাগ) দুই কাঁধের মধ্যখানে লটকিয়ে দিতেন।

٣٠٠. عَنِ ابْنِ عُمَرَ أَنْ رَسُولَ اللهِ ﷺ كَانَ يَسْدِلُهَا بَيْنَ كَتِفَيْهِ -

৩০০. আবদুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ পাগড়ির প্রান্তভাগে দুই কাঁধের মধ্যস্থানে লটকিয়ে দিতেন।

ফায়দা : রাসূলুল্লাহ্ -এর অভ্যাস ছিলো পাগড়ি বাঁধলে তিনি তার প্রান্তভাগ দুই কাঁধের মধ্যবর্তী স্থানে লটকিয়ে দিতেন। এটাই উত্তম ও সুন্নত পন্থা।

٣٠١ عَنْ أَنَسٍ قَالَ رَأَيْتُ رَسُوْلُ اللهِ ﷺ يَتَوَضَّاءُ وَعَلَيْهِ عِمَامَةُ قَطَرِيهُ

৩০১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্-কে ওযু করতে দেখলাম। সেই সময় তিনি কাতারে তৈরি একটি পাগড়ি পরেছিলেন।

ফায়দা : এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ কাতারে তৈরি পাগড়িও পরিধান করেছেন। قطری বলে কাতার শহরের সাথে সম্পর্কিত বোঝানো হয়েছে। সেই যুগে ঐ শহর থেকে উন্নতমানের কাপড় প্রস্তুত হয়ে আসতো।

۳۰۲. عَنْ أَنَسٍ قَالَ دَخَلَ النَّبِيُّ ﷺ يَوْمَ فَتَحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ .

৩০২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী কাল রঙের পাগড়ি পরিধান করে মক্কায় প্রবেশ করেছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00