📘 আল আযকার 📄 যাকাত-সংশ্লিষ্ট মাসআলা ও দুআ

📄 যাকাত-সংশ্লিষ্ট মাসআলা ও দুআ


অধ্যায়- ৯
যাকাতের আলোচনা
জাকাত-সংশ্লিষ্ট মাসআলা ও দুআ আল্লাহ তাআলা বলেন-
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهَّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلَّ عَلَيْهِمْ.
অর্থ: আপনি ধনীদের থেকে সাদকা উসুল করুন। এর দ্বারা তাদেরকে পবিত্র ও আত্মশুদ্ধি করুন এবং আপনি তাদের জন্য দুআ করুন। ৬৫৮
(৪৭২) হজরত আবদুল্লাহ বিন আবু আউফা রাদি. থেকে বর্ণিত-
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَةٍ قَالَ: " اللَّهُمَّ صَلَّ عَلَيْهِمْ" فَأَتَاهُ أَبُوْ أَوْفَى بِصَدَقَةٍ فَقَالَ: " اللَّهُمَّ صَلَّ عَلَى آلِ أَبِي أَوْفَى ".
অর্থ: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন গোত্র তাদের জাকাত নিয়ে আসত, বলতেন, হে আল্লাহ! তাদের ওপর রহমত নাজিল করুন। একদিন আবু আউফা সাদকা নিয়ে এলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আবু আউফার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন। ৬৫৯
ইমাম শাফেয়ি রহ. বলেন, জাকাত উসুলকারী জাকাত প্রদানকারীর জন্য জন্য এ দুআ করবে-
أَجَرَكَ اللهُ فِيمَا أَعْطَيْتَ، وَجَعَلَهُ لَكَ طَهُوراً، وَبَارَكَ لَكَ فِيمَا أَبْقَيْتَ.
উচ্চারণ: আযারাকাল্লাহু ফিমা আতাইতা, ওয়াযাআলাহু লাকা তাহুরা, ওয়া বারাকা লাকা ফিমা আবকাইতা।
অর্থ: আপনি যা সাদকা দিয়েছেন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দান করুন। এটিকে পবিত্রকারী বানান। অবশিষ্ট সম্পদে আল্লাহ যেন বরকত দান করেন। -জাকাত উসুলকারীর জন্য উক্ত দুআ পড়া মুস্তাহাব; ওয়াজিব নয়।
উলামায়ে কেরাম বলেন, দুআয় اَللَّهُمَّ صَلِّ عَلَى فُلَانٍ (আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান: হে আল্লাহ, অমুকের ওপর রহমত বর্ষণ করুন) এমন বলা মুস্তাহাব নয়। আর وَصَلِّ عَلَيْهِمْ অর্থাৎ তাদের জন্য দুআ করুন। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: اَللَّهُمَّ صَلِّ عَلَيْهِمْ (হে আল্লাহ, তাদের ওপর রহমত বর্ষণ করুন)- এটি এজন্য যে, 'সালাত' শব্দটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষিত। তাই তিনি যাকে ইচ্ছা এর দ্বারা দুআ করতে পারেন; কিন্তু আমরা তা পারি না। এ সংক্রান্ত আরো আলোচনা পিছনে গেছে।

টিকাঃ
৬৫৮. সুরা তওবা: ১০৩।
৬৫৯. সহিহ বুখারি: ১৪৯৭, সহিহ মুসলিম: ১০৭৮, সুনানে আবু দাউদ: ১৫৯০, সুনানে নাসাঈ ৫/৩১।

📘 আল আযকার 📄 যাকাতের নিয়ত করা

📄 যাকাতের নিয়ত করা


যাকাতের নিয়ত করা ওয়াজিব। অন্যান্য ইবাদতের মতো জাকাতের নিয়তও মনে মনে করলেই চলবে। তবে মুখে বলা মুস্তাহাব, যেমন অন্য ইবাদতে মুখে বলা মুস্তাহাব। যদি কেবলমাত্র মুখে বলে, অন্তরে নিয়ত না থাকে, তাহলে জাকাত আদায় হবে কিনা? এ ব্যাপারে মতানৈক্য আছে। বিশুদ্ধ মত অনুযায়ী আদায় হবে না। জাকাত প্রদানকারী নিয়ত করার পর আবার জাকাত দেয়ার সময় বলতে হবে না যে, এটি জাকাত। বরং জাকাত গ্রহণের যোগ্য ব্যক্তির কাছে তা দিলেই আদায় হয়ে যাবে। যদি মুখে বলে তাহলে কোন সমস্যা নেই।

📘 আল আযকার 📄 দান-সাদকা ও যাকাত প্রদানের সময় যে দুআ পড়বে

📄 দান-সাদকা ও যাকাত প্রদানের সময় যে দুআ পড়বে


যে ব্যক্তি জাকাত, মানত, কাফ্ফারা ও দান-সাদকা ইত্যাদি প্রদান করবে, সে এ দুআটি পড়বে-
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ.
অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের দান কবুল করুন। আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ৬৬০

টিকাঃ
৬৬০. সুরা বাকারা: ১২৭।

ফন্ট সাইজ
15px
17px