📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা : ১৫৬: পর্বতমালাার অন্তর্ধান

📄 মু’জিজা : ১৫৬: পর্বতমালাার অন্তর্ধান


যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে—একটি ফুঁক। আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলি চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। (আলহাক্কাহ, ৬৯ : ১৩-১৪)
আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করবে। বল, ‘আমার রব এগুলিকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন। তারপর তিনি তাকে (পৃথিবীকে) মসৃণ সমতলভূমি করে দিবেন। তাতে তুমি কোনো বক্রতা ও উচ্চতা দেখবে না। (ত্বা-হা, ২০ : ১০৫-১০৭)

মাধ্যাকর্ষণশক্তি পর্বতমালাকে বর্তমানে পৃথিবীপৃষ্ঠের সঙ্গে ধারণ করে আছে এবং সেগুলিকে বর্তমান রূপ দান করেছে। এক সময় মাধ্যাকর্ষণশক্তি পরিবর্তিত হয়ে যাবে। এটি অবশ্যম্ভাবী যে, পর্বতগুলি তাদের স্বরূপ হারিয়ে ফেলবে এবং বিক্ষিপ্ত হয়ে পড়বে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, শেষ বিচারের দিনে মাধ্যাকর্ষণশক্তির রূপান্তরিত অবস্থা আক্ষরিক অর্থে ভূপৃষ্ঠের সবকিছুকে বিদীর্ণ করে দিবে। ভূমি ও পর্বতমালা হঠাৎ করেই ওপরের দিকে অপসারিত হবে এবং একটি মাত্র আঘাতে নিচে নেমে আসবে। পর্বতসমূহ তখন ধুলিকণায় পরিণত হবে এবং অদৃশ্য হয়ে যাবে। এই ঘটনা দু’টিই কুরআন মাজিদের আয়াতে পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। সকল প্রশংসা ও মহিমা জ্ঞানময় আল্লাহ তাআলার জন্য। কুরআন মাজিদ যা চৌদ্দশ বছর পূর্বে বর্ণনা করেছে, বিজ্ঞানীরা এখন তারই ভবিষ্যৎবাণী করছেন।

📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা : ১৫৭: ভূ-গর্ভ শূন্য হয়ে যাওয়া

📄 মু’জিজা : ১৫৭: ভূ-গর্ভ শূন্য হয়ে যাওয়া


আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে। আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। (ইনশিকাক, ৮৪ : ০৩-০৪)
যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। আর জমিন তার বোঝা বের করে দেবে। আর মানুষ বলবে, ‘এর কী হল?’ সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। (যিলযাল, ৯৯ : ০১-০৪)

এটি কেবল তখনই সম্ভব যখন মাধ্যাকর্ষণশক্তির প্রক্রিয়া সম্পূর্ণ উল্টে যাবে। যেমনটি ইতঃপূর্বে বর্ণিত হয়েছে, জ্যোতির্বস্তুবিদরা বিশ্বাস করেন, মাধ্যাকর্ষণশক্তির এমন একটি পরিবর্তন আসা সুনিশ্চিত, তা কিছু আগে হোক বা পরে। মাধ্যাকর্ষণশক্তির এই পরিবর্তনের ফলে পৃথিবী তার অভ্যন্তরস্থ সকল বস্তু বাইরে নিক্ষেপ করে বহির্দিকে সম্প্রসারিত হবে। এটি যেমনটি কুরআন মাজিদে বর্ণিত হয়েছে, পৃথিবীকে তার অভ্যন্তরস্থ অংশকে খালি করে দেয়ার দিকে পরিচালিত করবে। যখন পৃথিবী তার উদরকে খালি করে দেবে, তখন তা তাঁর মধ্যে দাফনকৃত সব বস্তুকেই বাইরে নিক্ষেপ করবে। এটা হবে কবর থেকে মৃতদের পুনরুত্থান, যেমনটি কুরআন মাজিদে বর্ণিত হয়েছে।

📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা : ১৫৮: কবর থেকে মৃতদেহর উত্থান

📄 মু’জিজা : ১৫৮: কবর থেকে মৃতদেহর উত্থান


সেদিন আমি আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল-পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। (আম্বিয়া, ২১ : ১০৪)

লিখিত কাগজ গুটানোর মত করে আসমানসমূহকে গুটানোর বিষয়টি হবে বিচার দিবসে সময়ের সংকোচনের প্রভাব। প্রকৃতিতে সকল বস্তুই পশ্চাত দিকে আবর্তিত হবে, একটি বইয়ের পৃষ্ঠাগুলি পশ্চাত দিকে গুটিয়ে যাওয়ার মত করে। অধিকন্তু সময়ের চক্রাবর্তের ফলে মানুষেরা তাদের কবর থেকে উত্থিত হবে এবং পুনরুজ্জীবন লাভ করবে। সম্ভবত এটিই আয়াতে উল্লিখিত সৃষ্টির পুনরাবৃত্তি।

📘 160_muziza_of_quran > 📄 মু’জিজা : ১৫৯: আমলনামা উন্মোচন

📄 মু’জিজা : ১৫৯: আমলনামা উন্মোচন


আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি এবং কিয়ামতের দিন তাঁর জন্য আমি বের করব একটি কিতাব, যা সে পাবে উন্মুক্ত। (ইসরা, ১৭ : ১৩)

যেদিন তাদের জিহ্বাগুলো তাদের হাতগুলো ও তাদের পাগুলো তারা যা করত, সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। (নূর, ২৪ : ২৪)

সময়ের ক্রীড়াচক্রে বিচার দিবসে লোকেরা দেখতে পাবে অতীতে তারা কী করেছে। তাদের হাত, পা, মুখ ও চোখের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সকল ভাল ও মন্দ কর্ম যা তারা সম্পাদন করেছিল তাদের সামনে একটি চলচ্চিত্রের পুনরাভিনয়ের মত উপস্থাপন করা হবে। এই বিস্তৃত বিশ্বে মানুষকে ভাল-মন্দ কাজ নির্বাচনের স্বাধীন ইচ্ছাশক্তি দান করা হয়েছে এবং সময়ের মাধ্যমে তার সকল কর্মকে রেকর্ড করে রাখা হয়েছে। বিচার দিবসে সংকুচিত বিশ্বে কারো কোনো স্বাধীন ইচ্ছা থাকবে না। যখন সময় ধীরে ধীরে পুনরাবর্তিত হবে, প্রত্যেক মানুষই একটি বইয়ের পৃষ্ঠা খোলার মত করে নিজের সকল ভাল-মন্দের রেকর্ড প্রত্যক্ষ করবে।
একজন নাস্তিকের বিশ্বাস হতে পারে, সময়ের উল্টোচক্রের ফলে মানুষ তার শৈশবে ফিরে যাবে, অতঃপর মাতৃগর্ভে, আর তা থেকে অস্তিত্বহীনতায়। পক্ষান্তরে একজন মুমিন জানে, এ সকল ঘটনা সময় ও মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলার নিয়ন্ত্রিত। তিনি তাঁর ইচ্ছামত এই সংকোচনকে থামিয়ে দেবেন। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে তাঁর কর্ম অনুসারে পুরস্কার, তিরস্কার বা ক্ষমা করে দেবেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00