সুনানে আবু দাউদ অঃ→ঈদের সালাত আযান নেই হাঃ-১১৪৭

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বাকর এবং উমার অথবা উসমান (রাঃ) আজান ও ইক্বামাত ছাড়াই ঈদের সালাত আদায় করেতেন।


সুনানে ইবনে মাজাহ অঃ→দু’ ঈদের সালাত সম্পর্কে হাঃ-১২৭৪

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের দিন আযান ও ইকামাত ব্যতীত (ঈদের) সালাত পড়েন। [১২৭৪]


সহিহ মুসলিম অঃ→অবাঞ্ছিত কিছু ঘটার সম্ভাবনা না থাকলে মহিলাদের মাসজিদে যাওয়া কিন্তু সুগন্ধি মেখে তারা বের হবে না হাঃ-৮৮৪

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে কোন স্ত্রীলোক সুগন্ধি দ্রব্যের ধোঁয়া গ্রহণ করে, সে যেন আমাদের সাথে ‘ইশার সলাতে শামিল না হয়। (ই.ফা. ৮৮০, ই.সে. ৮৯৩)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...