জামে' আত-তিরমিজি অঃ→মৃত্যুসংবাদ ফলাও করে প্রচার করা মাকরূহ হাঃ-৯৮৬

হুযাইফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার মৃত্যু হলে এই বিষয়ে তোমরা কোন ঘোষণা দিবে না। আমার ভয় হয় যে, এটা মৃত্যুর সংবাদ প্রচার বলে ধরা হবে। আমি মৃত্যু সংবাদ প্রচার করা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে নিষেধ করতে শুনেছি। -হাসান, ইবনু মা-জাহ (১৪৭৬)।


সুনানে ইবনে মাজাহ অঃ→মৃতের জন্য বিলাপ করা নিষেধ। হাঃ-১৪৭৬

হুযায়ফাহ (রাঃ) থেকে বর্নিতঃ

হুযায়ফাহ (রাঃ) এর উপস্থিতিতে কেউ মারা গেলে তিনি বলতেন, তার (মৃত্যু) সম্পর্কে তোমরা কাউকে খবর দিওনা। কেননা আমি তার জন্য বিলাপের আশঙ্কা করছি। আমি আমার এই দু' কানে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বিলাপ করতে নিষেধ করতে শুনেছি। [১৪৭৫]


Ahmad (23270) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Al-Jarh wa At-Ta'dil (2/396) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।

বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...