সুনানে আবু দাউদ অঃ→মৃতের পরিবারের জন্য খাদ্য প্রেরণ হাঃ-৩১৩২

আবদুল্লাহ ইবনু জা’ফর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমরা জা’ফরের পরিবারের জন্য খাবার তৈরি করো। কারণ তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে। হাসানঃ ইবনু মাজাহ (১৬১০-১৬১১), মিশকাত (১৭৩৯)।


জামে' আত-তিরমিজি অঃ→মৃত ব্যক্তির পরিবার-পরিজনদের জন্য খাবার তৈরী করে পাঠানো হাঃ-৯৯৮

আবদুল্লাহ্ ইবনু জাফর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, জাফর (রাঃ)-এর শহীদ হওয়ার খবর এলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরী কর। কেননা, এমন খবর তাদের নিকটে এসেছে যা তাদেরকে ব্যতিব্যস্ত রেখেছে। -হাসান, ইবনু মা-জাহ (১৬১০), মিশকাত (১৭৩৯)।


সুনানে ইবনে মাজাহ অঃ→মৃতের বাড়িতে খাদ্য পাঠানো। হাঃ-১৬১০

আবদুল্লাহ্‌ বিন জা'ফার (রাঃ) থেকে বর্নিতঃ

জা'ফর (রাঃ) এর শহীদ হওয়ার সংবাদ এসে পৌছলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা জা'ফরের পরিবারের জন্য খাদ্য তৈরি করো। কেননা তাদের উপর এমন বিপদ অথবা বিষয় এসেছে যা তাদের ব্যস্ত রেখেছে। [১৬০৮]


Ahmad (1751) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Al-Hakim (1/372) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।

বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...