সহিহ বুখারী অঃ→যে ব্যক্তি আল্লাহ্‌র সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ্‌ও তার সাক্ষাৎ পছন্দ করেন । হাঃ-৬৫০৮

আবূ মূসা আশ্‌‘আরী (রাঃ থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র সাক্ষাত ভালবাসে, আল্লাহ্‌ও তার সাক্ষাত ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহ্‌র সাক্ষাত ভালবাসে না, আল্লাহ্‌ও তার সাক্ষাত ভালবাসেন না। [মুসলিম ৪৮/৬, হাঃ ২৬৮৬] (আধুনিক প্রকাশনী- ৬০৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৬৪)


সহিহ মুসলিম অঃ→হাজ্জ ও ‘উমরার ইহরাম অবস্থায় কী ধরনের পোশাক পরিধান করা জায়িয ও কী ধরনের পোশাক নাজায়িয এবং ইহরাম অবস্থায় সুগন্ধির ব্যবহার নিষিদ্ধ হাঃ-২৬৮৬

আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্ , ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্ইয়া, আবূ কুরায়ব, ‘আলী ইবনু খাশরম ও ‘আলী ইবনু হুজর (রহঃ) সকলেই ‘আমর ইবনু দীনারের সূত্রে এ সানাদে থেকে বর্নিতঃ

পূর্বোক্ত হাদীস বর্ণনা করেছেন। কিন্তু শু’বাহ্ ছাড়া তাদের কারও বর্ণনায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) “আরাফাতে ভাষণ দিয়েছেন” কথার উল্লেখ নেই। (ই.ফা. ২৬৬৩, ই.সে. ২৬৬২)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...