জামে' আত-তিরমিজি অঃ→মু’মিনদের মৃত্যুর সময় কপাল ঘামে হাঃ-৯৮২

আবদুল্লাহ ইবনু বুরাইদা (রাঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কপালের ঘামসহ মু’মিনের মৃত্যু হয়। -সহীহ, ইবনু মা-জাহ (১৪৫২)।


সুনান নাসাঈ অঃ→মৃত্যুমুখী মু’মিন ব্যক্তির লক্ষণ হাঃ-১৮২৮

আব্দুল্লাহর পিতা বুরায়দা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, মু’মিন ব্যক্তি ঘর্মাক্ত ললাটের সাথে মৃত্যুবরণ করে থাকে। (মৃত্যুর সময় ললাট ঘর্মাক্ত হওয়া মুমিনের আলামত)।


সুনানে ইবনে মাজাহ অঃ→মু’মিন ব্যক্তিকে মৃত্যুযন্ত্রনার কারণে প্রতিদান দেয়া হবে। হাঃ-১৪৫২

বুরায়দাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কপালের ঘামসহ মু’মিন ব্যক্তির মৃত্যু হয়। [১৪৫২]


Ibn Hibban (3011) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Al-Hakim (1/361) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।

বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...