সহিহ বুখারী অঃ→জুমু‘আর দিন কোন ব্যক্তি তার ভাইকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসবে না। হাঃ-৯১১

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন, যেন কেউ তার ভাইকে স্বীয় বসার স্থান হতে উঠিয়ে দিয়ে নিজে সে জায়গায় না বসে। ইব্‌নু জুরাইজ (রহঃ) বলেন, আমি নাফি‘ (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, এ কি শুধু জুমু‘আর ব্যাপারে? তিনি বললেন, জুমু’আ ও অন্যান্য (সালাতের) ব্যাপারেও।


সহিহ মুসলিম অঃ→সদাক্বাতুল ফিত্‌র বা ফিত্‌রার বর্ণনা হাঃ-২১৭৭

আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

মু'আবিয়াহ্ (রাঃ) এক সা' খেজুরের পরিবর্তে অর্ধ সা' গম (ফিত্‌রার জন্য) নির্ধারণ করলে আবূ সা'ঈদ (রাঃ) এর বিরোধিতা করলেন এবং বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময় যেভাবে এক সা' খেজুর বা শুকনা আঙ্গুর বা যব বা পনির দিতাম এখনো আমি সে পরিমাণেই দিব। (ই.ফা. ২১৫৬, ই.সে. ২১৫৬)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...