সুনানে আবু দাউদ অঃ→জুমু’আহর ফরয সালাতের পর সুন্নত সালাত হাঃ-১১৩০

‘আত্বা (রাঃ) থেকে বর্নিতঃ

ইবনু উমার (রাঃ) সম্পর্কে বর্ণনা করেন যে, তিনি মাক্কাহ্য় অবস্থানকালে জুমু’আহর (ফরয) সালাত আদায়ের পর সামনে এগিয়ে (স্থান পরির্বতন করে) দু’ রাক‘আত সালাত আদায় করতেন। অতঃপর আবার সামনে এগিয়ে (স্থান পরির্বতন করে) চার রাক‘আত সালাত আদায় করতেন। কিন্তু তিনি মদিনায় অবস্থানকালে জুমু’আহর (ফরয) সালাতের পর মাসজিদে সালাত আদায় না করে বাড়িতে এসে দু’ রাক‘আত সালাত আদায় করতেন। তাঁকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করতেন।


জামে' আত-তিরমিজি অঃ→জুমু‘আর (ফরযের) পূর্বের ও পরের নামায হাঃ-৫২৩

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমু‘আর নামাযের পর নামায আদায় করতে চায় সে যেন চার রাক‘আত আদায় করে। -সহীহ্। ইবনু মাজাহ- (১১৩২)।


সুনানে আবু দাউদ অঃ→জুমু’আহর ফরয সালাতের পর সুন্নত সালাত হাঃ-১১৩৩

‘আত্বা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি ইবনু ‘উমার (রাঃ)-কে জুমু’আহর সালাতের পর সালাত আদায় করতে দেখেছেন। তিনি (ইবনু ‘উমার) জুমু’আহর (ফরয) সালাত আদায়ের স্থান থেকে বেশী নয় বরং একটু সরে গিয়ে দু’ রাক‘আত সালাত আদায় করতেন। বর্ণনাকারী ‘আত্বা বলেন, অতঃপর সেখান থেকে একটু সরে গিয়ে চার রাক‘আত সালাত আদায় করতেন। হাদীসের বর্ণনাকারী ইবনু জুরায়িজ বলেন, আমি ‘আত্বাকে জিজ্ঞেস করলাম, আপনি ইবনু ‘উমার (রাঃ)-কে কতবার এরূপ করতে দেখেছেন? তিনি বললেন, কয়েকবার।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...