সুনানে আবু দাউদ অঃ→প্রতি মাসে তিনদিন সওম পালন হাঃ-২৪৫০

‘আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতি মাসের প্রথম দিকে তিনদিন সওম পালন করতেন।


জামে' আত-তিরমিজি অঃ→জুমু’আর দিন রোযা পালন প্রসঙ্গে হাঃ-৭৪২

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, প্রত্যেক মাসের শুরুতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিন দিন রোযা পালন করতেন এবং জুমুআর দিনের রোযা খুব কমই ভাঙ্গতেন। -হাসান, তাখরীজুল মিশকাত (২০৫৮) তা’লীক আলা ইবনু খুযাইমা (২১৪৯), সহীহ্‌ আবূ দাঊদ (২১১৬)


সুনানে ইবনে মাজাহ অঃ→জুমুআর দিন সিয়াম রাখা। হাঃ-১৭২৫

আবদুল্লাহ্‌ বিন মাসউদ (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জুমুআর দিন খুব কমই রোযাহীন দেখেছি। [১৭২৫]


Ibn Khuzaymah (2129) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Ibn Hibban (3641) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Al-'Ilal (5/60) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।

বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...