সুনানে আবু দাউদ অঃ→জুমু’আহর সালাত পরিহার কঠোরভাবে নিষিদ্ধ হাঃ-১০৫২

আবুল জা’দ আদ-দামরী (রাঃ) থেকে বর্নিতঃ

যিনি, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সহাবী ছিলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যাক্তি (বিনা কারনে) অলসতা করে পরপর তিনটি জুমু’আহ ত্যাগ করে মহান আল্লাহ তার অন্তরে সীলমহর মেরে দেন।


জামে' আত-তিরমিজি অঃ→কোন ওজর ছাড়াই জুমু‘আর নামায ছেড়ে দেয়া হাঃ-৫০০

আবুল জা’দ আয-যমরী মুহাম্মাদ ইবনু ‘আমরের ধারণানুযায়ী তিনি একজন সাহাবী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক নিছক অলসতা ও গাফলতি করে পর পর তিন জুমু‘আ ছেড়ে দেয় আল্লাহ তা‘আলা তাঁর অন্তরে মোহর মেরে দেন। -সহীহ্‌। ইবনু মাজাহ– (১১২৫)।


সুনান নাসাঈ অঃ→জুমু’আয় উপস্থিত না হওয়ার ক্ষেত্রে সতর্কবাণী হাঃ-১৩৬৯

আবুল জা’দ যামরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবী ছিলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি তিনটি জুমু’আ তার প্রতি অবহেলা প্রদর্শন পূর্বক ছেড়ে দেয়, আল্লাহ তা’আলা তার অন্তরে মোহর মেরে দেন।


সুনানে ইবনে মাজাহ অঃ→যে ব্যক্তি বিনা ওজরে জুমুআর সালাত ত্যাগ করলো। হাঃ-১১২৫

আবূল জা’দ আদদমরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি সাহাবী ছিলেন। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে একাধারে তিন জুমুআহ্ ত্যাগ করলো, তার অন্তরে মোহর মেরে দেয়া হয়। [১১২৫]


Ibn Khuzaymah (1857) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Ibn Hibban (259) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Al-Hakim (1/280) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Al-Badr al-Munir (1/584) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।

বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...