সুনানে আবু দাউদ অঃ→জুমু’আহ্‌র দিন গোসল না করার অনুমতি প্রসঙ্গে হাঃ-৩৫৪

সামুরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি উযু করল, সে তো ভাল ও উত্তম কাজ করল। আর যে গোসল করল সে অধিকতর উত্তম কাজ করল।


জামে' আত-তিরমিজি অঃ→ফজরের সুন্নাত এবং তার কিরা’আত সংক্ষিপ্ত করা হাঃ-৪১৭

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি এক মাস পর্যন্ত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে পর্যবেক্ষণ করলাম। তিনি ফজরের (ফরযের) পূর্বের দুই রাক’আতে সূরা ‘কুল ইয়া আইয়্যুহাল কাফিরূন’ ও কুল হুওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন। সহীহ। ইবনু মাজাহ-(১১৪৯)।


সুনান নাসাঈ অঃ→জুমু’আর দিন গোসল না করার অনুমতি হাঃ-১৩৭৯

আব্দুল্লাহ ইব্‌ন আ’লা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি কাসিম ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবূ বকর (রাঃ) থেকে শুনেছেন যে, তাঁরা জুমু’আর দিনের গোসল সম্পর্কে আয়েশা (রাঃ)-এর কাছে আলোচনা করলে তিনি বললেন, তখন লোকজন গ্রামে বাস করত, অতএব তারা জুমু’আয় এমন অবস্থায় উপস্থিত হত যে, জীবিকা অর্জনের পেশায় ব্যস্ততার কারণে তাঁদের শরীরে ময়লা লেগে থাকত, যখন তাদের শরীরে হাওয়া লাগত, তাদের হাওয়া দুর্গন্ধযুক্ত হয়ে যেত, যাতে লোকজনের কষ্ট হত, ব্যাপারটি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–কে অবহিত করলে তিনি বললেন, তোমরা গোসল কর না কেন?


Ibn Khuzaymah (1757) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।

জামে' আত-তিরমিজি অঃ→জুমু’আর দিন মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো হাঃ-৫২৮

বারাআ ইবনু আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানদের কর্তব্য হল, তারা যেন জুমু’আর দিন গোসল করে। তাদের প্রত্যেকে যেন নিজ পরিবারে সুগন্ধি থাকলে তা ব্যবহার করে। তা না পাওয়া গেলে গোসলের পানিই তার জন্য সুগন্ধি। যইফ, মিশকাত (১৪০০)।


Tirmidhi (529) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Ahmad (18488) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Tahawi Sharh Ma'ani al-Athar (1/116) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।
Tabarani Al-Mu'jam Al-Awsat (813) — এই reference-এর হাদিস টেক্সট বর্তমান হাদিস DB-তে পাওয়া যায়নি।

বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...