সহিহ মুসলিম অঃ→দুগ্ধ পোষ্য শিশুর প্রস্রাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি হাঃ-৫৫৪

‘উবাইদুল্লাহ্ ইবনু ‘আবদুল্লাহ্ ইবনু ‘উতবাহ্ ইবনু মাস’উদ (রহঃ) থেকে বর্নিতঃ

উম্মু কায়স বিনতু মিহ্সান (রাঃ) যিনি ছিলেন রসূলূল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে বাই‘আত গ্রহণকারিনী প্রথম মুজাহির মহিলাদের অন্যতম। তিনি ছিলেন বানু আসাদ ইবনু খুযাইমাহ্ গোত্রের ‘উক্কাশাহ্ ইবনু মিহসান (রাঃ)-এর বোন। রাবী বলেন, তিনি (উম্মু কায়স) আমাকে জানান যে, তিনি একবার তার এক পুত্রকে যে তখনো খাবার গ্রহণের বয়সে পৌছেনি- নিয়ে রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এলেন। ‘উবাইদুল্লাহ্ বলেন, তিনি আমাকে জানান যে, তাঁর সে পুত্র রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কোলে প্রস্রাব করে দিল। অতঃপর রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানি আনিয়ে তাঁর কাপড়ের উপর ছিটিয়ে দিলেন এবং তা মোটেই ধুলেন না। (ই.ফা. ৫৫৮, ই.সে. ৫৭৪)


সুনানে আবু দাউদ অঃ→মসজিদে থুথু ফেলা অপছন্দনীয় হাঃ-৪৮২

মুত্বাররিফ (রহঃ) থেকে তার পিতার থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর নিকট এসে দেখতে পেলাম, তিনি সলাত আদায়কালে স্বীয় বাম পায়ের নিচে থু থু ফেললেন।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...