মুয়াত্তা ইমাম মালিক অঃ→মযী নির্গত হওয়ার কারণে ওযূ না করার অনুমতি হাঃ-৮৭

সালত ইবনু যুবায়দ (র) থেকে বর্নিতঃ

আমি সুলায়মান ইবনু ইয়াসার (র)-কে আর্দ্রতা বিষয়ে প্রশ্ন করলাম; যা আমি অনুভব করি অর্থাৎ মনে সন্দেহ জাগে হয়তো আর্দ্রতা আছে। তিনি বললেন, তোমার কাপড়ের (লুঙ্গি অথবা পায়জামার) নিচে পানি ছিটিয়ে দাও। তারপর ঐ চিন্তা ছেড়ে দাও। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)


সহিহ বুখারী অঃ→মসজিদে চিত হয়ে পা প্রসারিত করে শোয়া হাঃ-৪৭৫

আব্বাদ ইব্‌নু তামীম (রহঃ) তাঁর চাচা থেকে বর্নিতঃ

তিনি (তাঁর চাচা) আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–কে মসজিদে চিত হয়ে এক পায়ের উপর আরেক পা রেখে শুয়ে থাকতে দেখেছেন। ইব্‌নু শিহাব (রহঃ) সা’ঈদ ইব্‌নু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণনা করেন যে, উমর ও উসমান (রাঃ) এমন করতেন। (আধুনিক প্রকাশনীঃ ৪৫৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬১)


সহিহ মুসলিম অঃ→ক্ববরের উপর জানাযার সলাত আদায় করা হাঃ-২১০০

শাবী’ (রহঃ) থেকে বর্নিতঃ

রসূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃতকে দাফন করার পর একটা ক্ববরের উপর জানাযার সলাত আদায় করেছেন এবং চার তাকবীর উচ্চারণ করেছেন। শায়বানী বলেন, আমি শা’বীকে জিজ্ঞেস করলাম, এটা আপনার কাছে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, নির্ভরযোগ্য ব্যক্তি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)। এট হাসান-এর বর্ণিত হাদীসের শব্দ। আর ইবনু নুমায়র-এর বর্ণনাতে রয়েছে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটা তাজা ক্ববরের নিকট পৌঁছে এর উপর সলাত আরম্ভ করলে সবাই তাঁর পিছনে সারিবদ্ধ হ’ল। তিনি চার তাকবীর উচ্চারণ করলেন। আমি ‘আমিরকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, নির্ভরযোগ্য ব্যক্তি যার কাছে ইবনু ‘আব্বাস (রাঃ) এসেছিলেন। (ই.ফা ২০৭৯, ই.সে. ২০৮৩)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...