আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের মাঠে বর্শা দ্বারা সুতরা করে সালাত আদায় করতেন। [১৩০৬]
যুহরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ সায়িব ইব্ন ইয়াযীদ (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, একদা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর দরবারে শুরায়হ হাদরামী (রাঃ)-এর আলোচনা হল। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সে কুরআনকে বালিকা বানায় না। (অর্থাৎ সে কুরআন না পড়ে ঘুমায় না বরং যত্নের সঙ্গে সে রাত্রে কুরআন পড়ে থাকে।)
এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...