জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাবূকে বিশ দিন অবস্থকালে সলাত ক্বসর করেছেন।
‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং মাক্কাহ বিজয়ের দিনেও তাঁর সাথে ছিলাম। তিনি মাক্কাহতে আঠার দিন অবস্থান করেন। এ সময় তিনি (ফরয) সলাত দু’ রাক্আত আদায় করেন এবং বলেনঃ হে শহরবাসী! তোমরা চার রাক’আত সলাত আদায় করবে। কেননা আমরা মুসাফির সম্প্রদায় (তাই চার রাক’আতের স্থলে দু’ রাকআত আদায় করেছি)। [১২৩২]
আবূ নায্রাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) -কে মুসাফিরের নামায প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে হাজ্জ করেছি। তিনি চার রাক’আতের পরিবর্তে দুই রাক’আত আদায় করেছেন। আবূ বাক্র (রাঃ) -এর সাথেও হাজ্জ করেছি তিনিও দুই রাক’আত আদায় করেছেন। ‘উমার (রাঃ) -এর সাথেও এবং তিনিও দুই রাক’আত আদায় করেছেন। আমি ‘উসমান (রাঃ) -এর সাথেও হাজ্জ করেছি। তিনিও তাঁর খিলাফতের (প্রথম) ছয় অথবা আট বছর দুই রাক’আতই আদায় করেছেন। -সহীহ্। পূর্বের হাদীসের কারণে।
এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...