আবূ মালিক আল-আশজা’ঈ (রঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান! আপনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বাক্র, ‘উমার ও ‘উসমান (রাঃ)-এর পিছনে নামায আদায় করেছেন এবং এই কুফা শহরে প্রায় পাঁচ বছর যাবত ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর পিছনে নামায আদায় করেছেন। তাঁরা কি কুনূত পাঠ করতেন? তিনি উত্তর দিলেন, হে বৎস! এটা তো বিদ’আত। সহীহ্। ইবনু মাজাহ-(১২৪১)।
আবূ মালিক আল-আশজাঈ সা’দ বিন তারিক থেকে বর্নিতঃ
আমি আমার পিতা তারিক বিন আশইয়াম বিন মাস্ঊদ (রাঃ) কে বললাম, হে পিতা! আপনি অবশ্যই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর পিছনে সলাত আদায় করেছেন। তাঁরা কি ফজরের সলাতে দুআ’ কুনূত পড়তেন? তিনি বললেন, হে বৎস! এটা তো বিদয়াত। [১২৪১]
মালিক ইব্ন আশজায়ী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পেছনে সালাত আদায় করেছি। তিনি কুনূত পড়েন নি। আর আবু বকর (রাঃ)-এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েন নি। আর উমর (রা)-এর পেছনে সালাত আদায় করেছি। তিনিও কুনূত পড়েন নি। উসমান (রা)-এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েন নি। আর আলী (রা)-এর পেছনে সালাত আদায় করেছি, তিনিও কুনূত পড়েন নি।২ তারপর বললেন, হে বৎস! এটা বিদ‘আত (নতুন আবিস্কৃত)।
এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...