সহিহ মুসলিম অঃ→আযানের ফাযীলাত এবং আযান শুনে শাইতানের পলায়ন হাঃ-৭৩৮

তাল্‌হাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া তার চাচার সূত্রে থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি মু’আবিয়াহ্‌ ইবনু আবূ সুফ্‌ইয়ান (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় মুওয়ায্‌যিন তাকে সলাতের জন্যে ডাকতে আসল। মু’আবিয়াহ্‌ (রাঃ) বললেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ কিয়ামাতের দিন মুওয়ায্‌যিনদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে। (ই. ফা. ৭৩৬, ই. সে. ৭৫১)


জামে' আত-তিরমিজি অঃ→এক রাতে দুই বার বিতরের নামায নেই হাঃ-৪৭১

উম্মু সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতরের নামাযের পর দুই রাক‘আত নামায আদায় করতেন। -সহীহ্‌। ইবনু মাজাহ- (১১৯৫)।


সুনানে ইবনে মাজাহ অঃ→বিত্‌রের সলাতের পর বসে দু’ রাকআত নামায পড়া। হাঃ-১১৯৫

উম্মু সলামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্‌রের সলাতের পর বসা অবস্থায় হালকাভাবে দু’ রাকআত (নফল) সালাত আদায় করতেন। [১১৯৫]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...