সহিহ মুসলিম অঃ->সালাত বাব->সলাত আদায়কারীর সামনে সুত্‌রাহ্‌ (আড়াল) দেয়া হাঃ-১০০০

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে সলাত আদায়কারীর সামনে সুত্‌রাহ্‌ রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেনঃ হাওদার পিছনের খুঁটির মতো। (ই.ফা. ৯৯৪, ই.সে. ১০০৫)


সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->মুসল্লীর সুতরা ব্যবহার করা হাঃ-৭৪৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : তবুক যুদ্ধে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাত আদায়কারীর সুতরা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন : তা হাওদার পেছনের হেলান-কাঠের ন্যায়। [১]