সুনানে ইবনে মাজাহ অঃ→দুআ বাব→দুআ’র সমষ্টি হাঃ-৩৮৪৭

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যাক্তিকে বললেনঃ সলাতের মধ্যে তুমি কী বলো? সে বললো, আমি তাশাহহুদ পড়ি, অতঃপর আল্লাহর নিকট জান্নাত কামনা করি এবং জাহান্নাম থেকে তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করি। তবে আপনার ও মুআয (রাঃ)-র দুআ’ কতই না উত্তম। তিনি বললেনঃ আমরাও প্রায় অনুরূপ দুআ’ করে থাকি। [৩১৭৯]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...