জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->সঠিকভাবে সাজদাহ্ করা হাঃ-২৭৫

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কেউ যখন সাজদাহ্ করে তখন সে যেন সঠিকভাবে সাজদাহ্ করে এবং কুকুরের মত যমিনে যেন হাত বিছিয়ে না দেয়। সহীহ্। ইবনু মাজাহ-(৮৯১)।


মুয়াত্তা ইমাম মালিক অঃ->বিবাহ বাব->যে মহিলাকে স্ত্রীর সঙ্গে বিবাহ করা বৈধ নয় হাঃ-১১০৩

ইয়াহ্ইয়া ইবনু সাঈদ (র) থেকে বর্নিতঃ

সাঈদ ইব্নু মুসায়্যাব (র) বলতেন : কোন নারীকে তার ফুফু কিংবা খালার সঙ্গে একই পুরুষের স্ত্রী হতে নিষেধ করতে হবে। আরো নিষেধ করা হবে, কোন ব্যক্তিকে এমন দাসীর সহিত সহবাস করা হতে, যে দাসীর গর্ভে অন্য পক্ষের সন্তান রয়েছে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)