সহিহ বুখারী অঃ->জুমু'আ বাব->জুমু‘আর দিন ফজরের সালাতে কী পড়তে হবে? হাঃ-৮৯১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন ফজরের সালাতে الم تَنْزِيلُ এবং وَهَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنْ الدَّهْرِ দু’টি সূরা তেলাওয়াত করতেন। (১০৬৮; মুসলিম ৭/৬৪, হাঃ ৮৮০) (আ.প্র. ৮৪০, ই.ফা. ৮৪৭)


সহিহ বুখারী অঃ->কুরআন তিলাওয়াতের সিজ্‌দা বাব->সূরা তানযীলুস্‌-সিজদা এর সিজদা। হাঃ-১০৬৮

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শুক্রবার ফজরের সালাতে (আরবি) সুরা আস সিজদা এবং (আরবি) সূরা ইনসান তিলাওয়াত করতেন।


সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন হাঃ-১৯১৯

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন ফাজ্‌রের সলাতে “আলিফ লা~ম মী~ম তান্‌যীল” ও “হাল আতা-“ সূরাদ্বয় পাঠ করতেন। (ই.ফা. ১৯০৪, ই.সে. ১৯১১)


সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন হাঃ-১৯২০

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন ফাজ্‌রের সলাতে প্রথম রাক‘আতে “আলিফ লা~ম মী~ম তান্‌যীল” (সূরাহ্‌ আস্‌ সাজদাহ্‌) এবং দ্বিতীয় রাক‘আতে “হাল আতা- 'আলাল ইনসা-নি হীনুম্‌ মিনাদ্‌ দাহ্‌রি লাম ইয়াকুন শায়আম্‌ মাযকূরা-” (সূরাহ আদ্‌ দাহ্‌র) সূরাদ্বয় পাঠ করতেন। (ই.ফা. ১৯০৫, ই.সে. ১৯১২)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->জুমু’আর দিন ফজরের সালাতে কিরাআত হাঃ-৯৫৫

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর দিন ফজরের সালাতে (আরবি) এবং (আরবি) সূরা পাঠ করতেন।