সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন হাঃ-১৯১৬

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন ফজরের সলাতে “আলিফ লা~ম মী~ম তান্যীলুস্ সাজ্দাহ্” (সূরাহ্ আস্ সাজদাহ্) ও “হাল আতা- ‘আলাল ইনসা-নি হীনুম্ মিনাদ্ দাহ্রি” (সূরাহ আদ্ দাহ্র) এবং জুমু‘আর সলাতে সূরাতুল জুমু‘আহ ও সূরাহ্ মুনাফিকূন পাঠ করতেন। (ই.ফা. ১৯০১, ই.সে. ১৯০৮)


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু’আর সালাতে সূরা জুমু’আ এবং মুনাফিকুন পড়া হাঃ-১৪২১

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর দিনে ফজরের সালাতে (আরবী) পাঠ করতেন, আর জুমু’আর সালাতে সূরা জুমু’আ ও সূরা মুনাফিকূন পাঠ করতেন।