সুনান নাসাঈ অঃ→সালাত আরম্ভ করা বাব→সালাত আরম্ভ ও কিরাআতের মাঝখানে অন্য দোয়া হাঃ-৮৯৯

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত আরম্ভ করতেন তখন বলতেনঃ (আরবী) অর্থ: তোমার পবিত্রতা বর্ণনা করছি, হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে। তোমার নাম মঙ্গলময়, উচ্চ তোমার মহিমা এবং তুমি ব্যতীত কোন মাবূদ নেই।


সুনান নাসাঈ অঃ→সালাত আরম্ভ করা বাব→সালাত আরম্ভ ও কিরাআতের মাঝখানে অন্য দোয়া হাঃ-৯০০

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত আরম্ভ করতেন তখন বলতেনঃ (আরবী)


সুনানে আবু দাউদ অঃ→সালাত (নামায) বাব→যারা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলে সলাত শুরু করতে হবে হাঃ-৭৭৬

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত আরম্ভকালে এ দু‘আ পড়তেনঃ “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা‘আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা।”


জামে' আত-তিরমিজি অঃ→সালাত (নামায) বাব→নামায শুরু করে যা পাঠ করতে হয় হাঃ-২৪৩

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন নামায শুরু করতেন তখন বলতেনঃ “সুবহানাকা আল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”। সহীহ্। ইবনু মাজাহ-(৮০৬)।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...