আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন এবং বললেনঃ অন্যান্য লোক সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। তোমরা যতক্ষন পর্যন্ত সালাতের জন্য অপেক্ষা করছ, ততক্ষন পর্যন্ত তোমরা সালাতের মধ্যে আছ (বলে গন্য হবে)। আর মুসল্লিদের মধ্যে যদি দুর্বল পীড়িত লোক না থাকতো, তবে আমি এ সালাত অর্ধ রজনী পর্যন্ত দেরী করে আদায় করার আদেশ করতাম।