সহিহ বুখারী অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ব্যক্তির ‘আসরের সালাত ছুটে গেল তার গুনাহ। হাঃ-৫৫২

‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যদি কোন ব্যক্তির ‘আসরের সালাত ছুটে যায়, তাহলে যেন তার পরিবার-পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। আবূ ‘আবদুল্লাহ্‌ (ইমাম বুখারী (রহঃ) বলেন, (আরবী পরিভাষায়) (আরবী) বাক্যটি ব্যবেহার করা হয় যখন কেউ কাউকে হত্যা করে অথবা মাল-সম্পদ ছিনিয়ে নেয়।


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->‘আসরের সলাত ছুটে যাওয়া সম্পর্কে হাঃ-১৩০৪

‘আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তির ‘আসরের সলাত ক্বাযা হয় তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। [১] (ই.ফা.১২৯১, ই.সে.১৩০৩)


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->‘আসরের সলাত ছুটে যাওয়া সম্পর্কে হাঃ-১৩০৬

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তির আসরের সলাত ক্বাযা হলো তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। (ই.ফা.১২৯৩, ই.সে.১৩০৫)


সহিহ মুসলিম অঃ->ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী বাব->বৃষ্টি বর্ষণের মতো বিপদাপদ পতিত হওয়া হাঃ-৭১৪০

নাওফাল ইবনু মু‘আবিয়াহ্ (রহঃ) থেকে বর্নিতঃ

আবূ হুরায়রা্ (রাঃ)-এর এ হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। কিন্তু আবূ বকর (রাঃ) এতে সলাতের কথা বর্ধিত উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সলাতসমূহের মধ্যে এমন একটি সলাত আছে যার সে সলাত ছুটে গেল তার যেন পরিবার-পরিজন ও সমুদয় ধন-সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। [১২] (ই.ফা. ৬৯৮৪, ই.সে. ৭০৪১)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আসরের সালাত বিলম্বে আদায় করার ব্যাপারে সতর্কবাণী হাঃ-৫১২

ইসহাক ইব্‌ন ইব্রাহীম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ যার আসরের সালাত ফওত হল, তার যেন পরিবার-পরিজন ও ধন-সম্পদ লুণ্ঠিত হয়ে গেল।


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->আসরের নামাযের ওয়াক্ত ভুলে যাওয়া সম্পর্কে হাঃ-১৭৫

ইবনু ’উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তির আসরের নামায ছুটে গেল, (তার অবস্থা এরূপ) যেন তার পরিবার-পরিজন ও ধন সম্পদ সবকিছু লুন্ঠিত হল। সহীহ্। ইবনু মাজাহ-(৬৮৫), বুখারী ও মুসলিম।