সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->যে ব্যক্তি হায়য অবস্থায় আল্লাহর নিষেধ সম্পর্কে জানা সত্ত্বেও সহবাস করে তার উপর কি ওয়াজিব হবে হাঃ-২৮৯

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তিনি রাসূলুল্লাহ (স) হতে ঐ ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেনঃ যে ব্যক্তি হায়য অবস্থায় স্ত্রী সঙ্গম করে, সে এক দীনার অথবা অর্ধ দীনার [২] সাদকা করবে।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->আল্লাহ্‌ তা’আলার নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে হায়য অবস্থায় সহবাস করে তবে তার উপর যে শাস্তি নির্ধারিত, তার বর্ণনা হাঃ-৩৭০

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি হায়য অবস্থায় স্ত্রী সহবাস করে, তার ব্যাপারে হুকুম এই যে, সে এক দীনার অথবা অর্ধ দীনার সদকা করবে।