সুনানে আবু দাউদ অঃ->বিবাহ বাব->ঋতুবতী স্ত্রীর সাথে সহবাসের কাফ্‌ফারাহ হাঃ-২১৬৮

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সূত্রে ঐ ব্যক্তি সম্পর্কে বর্ণিত, যে হায়িয অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করেছে। তিনি বলেনঃ সে এক অথবা অর্ধ দীনার সদাক্বাহ করবে। [২১৬৮] সহীহ। এটি গত হয়েছে হা/২৬৪।


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->ঋতুবতীর সাথে সহবাসের কাফফারা হাঃ-১৩৬

ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

যে ব্যক্তি তার স্ত্রীর সাথে হায়িয চলাকালীন সময়ে সহবাস করে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "সে অর্ধ দীনার সাদকা করবে"। সহীহ্‌ - এই শব্দে "এক দীনার বা অর্ধ দীনার" - সহীহ্‌ আবূ দাউদ -(২৫৬), ইবনু মাজাহ-(৬৪০)। হাদীসে বর্ণিত অর্ধ দীনার এই শব্দে হাদীসটি য'ঈফ, য'ঈফ আবূ দাঊদ-(৪২)।