সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->পরিহিত কাপড়ের ওপরে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা। হাঃ-৫৬৬

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের কেউ যখন ঋতুবতী হয়ে পড়ত তখন রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নির্দেশে সে পরিহিত কাপড় ভাল করে বেঁধে নিত। অতঃপর রসূলূল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার সাথে মেলামেশা করতেন। (ই.ফা. ৫৭০, ই.সে. ৫৮৬)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতির শরীরের সাথে শরীর মিলানো হাঃ-২৮৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুমতি থাকলে তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার ইযার পরিধান করতে বলতেন। তারপর তিনি তার শরীরে শরীর লাগাতেন।


মুয়াত্তা ইমাম মালিক অঃ->সফরে নামায কসর আদায় করা বাব->নামাযের অপেক্ষা করা এবং নামাযের জন্য গমন করা হাঃ-৩৭৪

আবূ কাতাদা আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দু’রাক’আত নামায আদায় করে নেয়। (বুখারী ৪৪৪, মুসলিম ৭১৪)