আদী ইবন দীনার (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি উম্মে কায়স বিনত মিহসান (রাঃ)-কে রাসূলুল্লাহ (স)এর নিকট হায়যের রক্ত কাপড়ে লাগার বিষয়ে জিজ্ঞাসা করতে শুনেছি, তিনি বললেন, কাঠ দ্বারা তা ঘষে নিবে এবং কুলপাতা মিশ্রিত পানি দ্বারা ধুয়ে ফেলবে।
আদী ইব্ন দীনার (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি শুনেছি, উম্মে কায়স বিন্ত মিহসান (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞাসা করলেন, ঋতুর রক্ত কাপড়ে লাগলে কি করবেন? তিনি বললেনঃ কাঠ দ্বারা ঘষে নেবে। তারপর পানি ও কুলপাতা দ্বারা ধুয়ে ফেলবে।