সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->জামা’আত ত্যাগের ওযর হাঃ-৮৫২

উরওয়া (রহঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইব্‌ন আরকাম (রাঃ) তাঁর সাথীদের ইমামতি করতেন। একদিন সালাতের সময় হলে তিনি তাঁর প্রয়োজনে চলে গেলেন। তারপর ফিরে এসে বললেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যখন তোমাদের কারও পায়খানার প্রয়োজন হয়, তখন সে যেন সালাতের পূর্বেই তা সেরে নেয়।