সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->জুনুব ব্যক্তির কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকা হাঃ-২৬৫

আবদুল্লাহ ইব্‌ন সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি এবং অন্য দু-ব্যক্তি আলী (রাঃ)-এর নিকট গেলাম। তখন তিনি বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শৌচাগার হতে বের হয়ে কুরআন পড়তেন এবং আমাদের সাথে গোশ্‌ত খেতেন। জানাবাত অবস্থা ব্যতীত তাঁকে কোন কিছুই কুরআন পাঠ হতে বিরত রাখত না।