সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব হাঃ-৫৯৪

আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হবে তারপর আবার মিলিত হবার ইচ্ছা করবে সে যেন ওযূ করে নেয়। আবূ বাকর তার হাদীসে ‘উভয় মিলনের মধ্যে ওযূ করবে’ বাক্যটি বাড়িয়েছেন এবং এর স্থলে (আরবী) বলেছেন। (ই.ফা. ৫৯৮, ই.সে. ৬১৪)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->জুনুব ব্যক্তি পুনঃ সহবাস করতে চাইলে হাঃ-২৬২

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন তোমাদের কেউ পুনঃ সহবাস করতে চাইলে সে উযূ করে নেবে।


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->দ্বিতীয় বার সহবাস করতে চাইলে ওযূ করে নেবে হাঃ-১৪১

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর যদি আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে ওযূ করে নেয়। সহীহ। ইবনু মাজাহ-(৫৮৭), মুসলিম।