সহিহ বুখারী অঃ->গোসল বাব->জুনুবীর ঘুমানো। হাঃ-২৮৭

‘উমার ইব্‌নুল-খাত্তাব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলেনঃ আমাদের কেউ জানাবাতের অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হাঁ, উযূ করে নিয়ে জানাবাতের অবস্থায়ও ঘুমাতে পারে।


সহিহ বুখারী অঃ->গোসল বাব->জুনুবী উযূ করে নিদ্রা যাবে। হাঃ-২৮৯

‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ ‘উমার (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলেনঃ আমাদের কেউ জুনুবী অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হাঁ, যদি উযূ করে নেয়।


সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব হাঃ-৫৮৯

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

একদিন ‘উমার (রাঃ) জিজ্ঞেস করলেন, ইয়া রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমাদের কেউ নাপাক অবস্থায় কি ঘুমাতে পারবে? তিনি বললেনঃহ্যাঁ, যখন সে ওযূ করে নিবে। (ই.ফা. ৫৯৩, ই.সে. ৬০৮)


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->যে ব্যক্তি অপবিত্র অবস্হায় পানাহার করে হাঃ-৫৯২

জাবির বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অপবিত্র ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে, সে কি ঘুমাতে বা পানাহার করতে পারে? তিনি বলেন, হাঁ, যদি সে তার সলাতের উযুর ন্যায় উযু করে নেয়। [৫৮৯]


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->নাপাক ব্যক্তির ঘুমের পূর্বে ওযূ করা হাঃ-১২০

‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে প্রশ্ন করলেন, আমদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে? তিনি বললেনঃ হ্যাঁ, তবে ওযূ করে নেবে। সহীহ্। ইবনু মাজাহ-(৫৮৫), বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->নিদ্রার ইচ্ছা করলে জুনুব ব্যক্তির উযূ করা হাঃ-২৫৯

আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

উমর (রাঃ) বলেছেন, ইয়া রাসূলুল্লাহ্‌! আমাদের কেউ জানাবাত অবস্থায় নিদ্রা যাবে কি? তিনি বললেনঃ যদি উযূ করে নেয়।