সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->লিঙ্গ স্পর্শ করলে উযু করতে হবে কিনা হাঃ-৪৮১

উম্মু হাবীবাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করলো যে যেন উযু করে। [৪৭৯]


সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->পুরুষাঙ্গ স্পর্শ করার দরুন উযু হাঃ-৪৪৪

বুসরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যেঃ যে নিজের গুপ্ত অঙ্গ স্পর্শ করে, সে যেন উযু করে।