জামে' আত-তিরমিজি অঃ->জান্নাতের বিবরণ বাব->জান্নাতের নদীসমূহের বর্ণনা হাঃ-২৫৭২

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন লোক জান্নাতের জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট তিনবার প্রার্থনা করলে জান্নাত তখন বলে, হে আল্লাহ্‌! তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোন লোক তিনবার জাহান্নাম হতে পানাহ (আশ্রয়) চাইলে জাহান্নাম তখন আল্লাহ্‌ তা'আলার নিকট বলে, হে আল্লাহ্‌! তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সহীহ : মিশকাত তাহক্বীক্ব সানী (২৪৭৮), তা’লীকুর রাগীব (৪/২২২)।


সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->জাহান্নামের আগুনের উত্তাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রার্থনা করা হাঃ-৫৫২১

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি তিনবার আল্লাহ্‌র নিকট জান্নাত চায়, তখন জান্নাত বলেঃ হে আল্লাহ্‌! আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম বলেঃ হে আল্লাহ্‌! আপনি তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দিন।