সুনানে আবু দাউদ অঃ→সুন্নাহ বাব→শাফা‘আত সম্পর্কে হাঃ-৪৭৩৯

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমার উম্মাতের কবীরাহ গুনাহগারদের জন্য আমার শাফা‘আত।


জামে' আত-তিরমিজি অঃ→কিয়ামত ও মর্মস্পর্শী বিষয় বাব→কাবীরা গুনাহের অপরাধীদের জন্য শাফায়াত হাঃ-২৪৩৫

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের মধ্যে আমার শাফা’আত রয়েছে কাবীরা গুনাহের অপরাধীদের জন্য। সহীহ, মিশকাত (৫৫৯৯), আয্‌যিলাল (৮৩১-৮৩২), রাওযুন নাযীর (৬৫)।


জামে' আত-তিরমিজি অঃ→কিয়ামত ও মর্মস্পর্শী বিষয় বাব→কাবীরা গুনাহের অপরাধীদের জন্য শাফায়াত হাঃ-২৪৩৬

জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের মধ্যে কাবীরা গুনাহগারদের জন্যই আমার সুপারিশ। সহীহ, প্রাগুক্ত।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...