সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->পার্থিব লোভ লালসার প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা হাঃ-২৩০২

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুলাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আদাম সন্তান বার্ধক্যে পৌছে যায়, কিন্তু দু’টি ব্যাপারে তার আকাঙ্খা যৌবনে বিরাজ করে- সম্পদের লালসা এবং বেঁচে থাকার আকাঙ্খা। (ই.ফা ২২৮০, ই.সে. ২২৮১)


জামে' আত-তিরমিজি অঃ->দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি বাব->দুটি বস্তুর কামনায় বৃদ্ধের অন্তরও যুবকে পরিণত হয় হাঃ-২৩৩৯

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়; কিন্তু দুটি ব্যাপারে যুবকই থাকে : বেঁচে থাকার লোভ এবং সম্পদের মোহ। সহীহ্‌ , ইবনু মা-জাহ।