সহিহ মুসলিম অঃ->জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা বাব->মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে হাঃ-৭১২১

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর তিন দিন আগে তাঁকে আমি এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। (ই.ফা. ৬৯৬৫, ই.সে. ৭০২৩)


সহিহ মুসলিম অঃ->জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা বাব->মৃত্যুক্ষণে আল্লাহর প্রতি উত্তম ধারণা গ্রহণ করার হুকুম প্রসঙ্গে হাঃ-৭১২৩

জাবির ইবনু ‘আবদুল্লাহ আল আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তিরোধানের তিন দিন আগে আমি তাকে এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মৃত্যুবরণ করে। (ই.ফা. ৬৯৬৭, ই.সে. ৭০২৫)