সিমাক ইবনু হারব (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নু‘মান (রহঃ)-কে বক্তৃতারত অবস্থায় আমি এ কথা বলতে শুনলাম যে, ‘উমার (রাঃ) বলেছেন, মানুষ কি পরিমাণ দুনিয়া অর্জন করেছে। অথচ রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি দেখেছি যে, তিনি ক্ষুধার তাড়নায় সারা দিন অস্থির থাকতেন। ক্ষুধা নিবারণের জন্য নিম্নমানের খেজুরও তিনি পেতেন না। (যার মাধ্যমে পেটপূর্ণ করবেন)। (ই.ফা. ৭১৯২, ই.সে. ৭২৪৫)