জামে' আত-তিরমিজি অঃ->কলহ ও বিপর্যয় বাব->কোন স্থান হতে দাজ্জালের আগমন ঘটবে ? হাঃ-২২৩৭

আবূ বকর সিদ্দীক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে বলেছেনঃ প্রাচ্যের ‘খোরাসান’ হতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এমন কতক জাতি তার অনুসরণ করবে, যাদের মুখমন্ডল হবে স্তর বিশিষ্ট চওড়া ঢালের মতো। সহীহ্, ইবনু মা-জাহ (৪০৭২)।