জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->রোযাদারের নাকের ভিতরে পানি পৌঁছানো মাকরূহ্‌ হাঃ-৭৮৮

লাকীত ইবনু সাবিরা (রহঃ) হতে তাঁর পিতা থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! ওযূ প্রসঙ্গে আমাকে জানিয়ে দিন। তিনি বললেনঃ ভালোভাবে ওযূ কর, আঙ্গুলগুলোর মাঝে খিলাল কর এবং রোযা পালনকারী নাহলে নাকের গভীরে পানি পৌঁছাও। -সহীহ, ইবনু মা-জাহ (৪০৭)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->নাকে ভালভাবে পানি দেয়া হাঃ-৮৭

লাকীত ইব্‌ন সাবরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ্ ! আমাকে উযূ সম্পর্কে বলুন। তিনি বললেনঃ পূর্ণরূপে উযূ করবে, আর তুমি যদি রোজাদার না হও তাহলে উত্তমরূপে নাকে পানি পৌঁছাবে।