সুনানে আবু দাউদ অঃ->পানীয় দ্রব্য প্রসঙ্গে বাব->দাযী (বীজ) সম্পর্কে হাঃ-৩৬৮৮

মালিক ইবনু আবূ মারইয়াম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা ‘আবদুর রহমান ইবনু গানম (রহঃ) আমাদের নিকট আসলে আমরা ‘তিলাআ’ সম্পর্কে উল্লেখ করলাম। তিনি বললেন, আবূ মালিক আল-আশ‘আরী (রাঃ) আমাকে বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেনঃ আমার উম্মাতের একদল লোক মদ পান করবে এবং তারা একে ভিন্ন নামে অভিহিত করবে।


সুনানে আবু দাউদ অঃ->পানীয় দ্রব্য প্রসঙ্গে বাব->দাযী (বীজ) সম্পর্কে হাঃ-৩৬৮৯

সুফিয়ান সাওরী (রহঃ) থেকে বর্নিতঃ

একদা তাকে দাযী (দুষ্কৃতকারীদের শরাব) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের একদল লোক অবশ্যই মদ পান করবে এবং তারা এর ভিন্নতর নামকরণ করবে।