সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->উযুর শুরুতে বিস্‌মিল্লাহ বলা হাঃ-১০১

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ঐ ব্যক্তির সলাত হয় না যে (সঠিকভাবে) উযু করে না এবং ঐ ব্যক্তির উযু হয় না যে তাতে আল্লাহর নাম নেয় না।


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->উযুর শুরুতে বিস্‌মিল্লাহ বলা হাঃ-১০২

দারাওয়ার্দী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীসঃ “যে লোক উযুর সময় আল্লাহর নাম স্মরণ করে না তার উযু হয় না”।-এর ব্যাখ্যায় রবী’আহ উল্লেখ করেন, যে লোক উযু ও গোসল করে, অথচ সে উযু দ্বারা সলাতের ও গোসল দ্বারা অপবিত্রতার গোসলের নিয়্যাত না করে, তার উযু ও গোসল (সঠিক) হয় না।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->উযু করার সময় ‘বিসমিল্লাহ’ বলা হাঃ-৩৯৮

(আসমা’) বিনতু সাঈদ বিন যায়দ, তিনি তার পিতা সাঈদ বিন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যার উযু হয়নি তার সলাত হয়নি এবং যে ব্যক্তি উযুর সময় ‘বিসমিল্লাহ’ বলেনি তার উযু হয়নি। [৩৯৬]


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->উযু করার সময় ‘বিসমিল্লাহ’ বলা হাঃ-৩৯৯

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যার উযু হয়নি তার সলাত হয়নি এবং যে ব্যক্তি উযুর সময় ‘বিসমিল্লাহ’ বলেনি তার উযু হয়নি। [৩৯৭]


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->উযু করার সময় ‘বিসমিল্লাহ’ বলা হাঃ-৪০০

সাহল বিন সা‘দ আস-সাঈদী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যার উযু হয়নি তার সলাত হয়নি এবং যে ব্যক্তি উযুর সময় বিসমিল্লাহ বলেনি তার উযু হয়নি। ৪/৪০০(১). সাহল বিন সা‘দ আস-সাঈদী (রাঃ), যে ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি দরূদ পড়েনি তার সলাত এবং যে ব্যক্তি আনসারদের ভালোবাসে না তার সলাত হয় না। [৩৯৮] তাহকীক আলবানীঃ দ্বিতীয় শর্তে মুনকার।


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->ওযূর শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা হাঃ-২৫

রাবাহ ইবনু ‘আবদির রহমান ইবনি আবী সুফিয়ান ইবনি হুআইত্বিব হতে তাঁর দাদী থেকে বর্নিতঃ

তিনি তাঁর পিতার (সাঈদ ইবনু যায়িদ) সূত্রে বর্ণনা করেন, তিনি (সাঈদ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ওযূর শুরুতে বিলমিল্লাহ বলেনি তার ওযূ হয়নি। হাসান। ইবনু মাজাহ- (৩৯৯)।