জাবির ইবনু সামুরাহ (রাযিঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে এ উক্তি করতে শুনেছি, কিয়ামাতের আগে কতক মিথ্যাবাদ ব্যক্তির আগমন ঘটবে। তবে আবুল আহ্ওয়াস-এর বর্ণনায় এ কথা বর্ধিত বর্ণিত রয়েছে যে, আমি জাবির (রাঃ)- কে প্রশ্ন করলাম, আপনি কি রসূলুল্লাহ (সা) থেকে এ কথা শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, শুনেছি। (ই.ফা. ৭০৭৬, ই.সে. ৭১৩০)