সহিহ বুখারী অঃ->ঈমান বাব->অজান্তে মু’মিনের আমল বিনষ্ট হবার ভয়। হাঃ-৪৮

যুবায়দ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আবূ ওয়াইল (রহঃ)-কে মুরজিআ’ [১] সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, ‘আবদুল্লাহ (ইব্‌ন মাস‘ঊদ) আমার নিকট বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিমকে গালি দেয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী। (৬০৪৪,৭০৭৬; মুসলিম ১/২৮, হাঃ ৬৪, আহমাদ ৩৬৪৭ ) (আধুনিক প্রকাশনীঃ ৪৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬)


সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->গালি ও অভিশাপ দেয়া নিষিদ্ধ। হাঃ-৬০৪৪

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিমকে গালি দেয়া ফাসিকী এবং তাকে হত্যা করা কুফুরী। শু’বাহ (রহঃ) সূত্রে গুনদারও এ রকম বর্ণনা করেছেন। (আধুনিক প্রকাশনী- ৫৬০৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫০৫)


সহিহ বুখারী অঃ->ফিত্‌না বাব->নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ আমার পরে তোমরা পরস্পরে হানাহানি করে কুফ্‌রীর দিকে ফিরে যেও না। হাঃ-৭০৭৬

আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ কোন মুসলিমকে গাল দেয়া ফাসিকী কাজ (জঘন্য পাপ) আর কোন মুসলিমকে হত্যা করা কুফ্‌রী। (আধুনিক প্রকাশনী- ৬৫৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৯৬)


সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণীঃ মুসলিমদের গালি-গালাজ করা গুনাহের কাজ এবং তাদের সাথে মারামারি করা কুফরী হাঃ-১২৪

‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলিমকে গালি দেয়া গুনাহের কাজ এবং তার সাথে মারামারি করা কুফরী। রাবী যুবায়দ বলেন, আমি (আমার উসতায) আবূ ওয়ায়িলকে জিজ্ঞেস করলাম, আপনি ‘আবদুল্লাহ ইবনু মাস’উদকে রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে এ রিওয়ায়াত করতে শুনেছেনে? তিনি (আবূ ওয়ায়িল) বললেন, হ্যাঁ। তবে রাবী শু’বার হাদীসে আবূ ওয়ায়িলের সাথে যুবায়রের উক্ত কথার উল্লেখ নেই। (ই.ফা. ১২৫; ই.সে. ১২৯)


সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->ঈমানের বিবরণ হাঃ-৬৯

আবদুল্লাহ (বিন মাসঊদ) (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলিমকে গালি দেয়া গর্হিত কাজ এবং তার বিরুদ্ধে যুদ্ধ করা কুফরী। [৬৯]


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী হাঃ-৩৯৩৯

আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী। [৩২৭১]


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী হাঃ-৩৯৪০

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী। [৩২৭২]


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী হাঃ-৩৯৪০

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী। [৩২৭২]


সুনানে ইবনে মাজাহ অঃ->কলহ-বিপর্যয় বাব->মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী হাঃ-৩৯৪০

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী। [৩২৭২]


জামে' আত-তিরমিজি অঃ->সদ্ব্যবহার ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা বাব->মুসলমানদের গালি দেয়া হাঃ-১৯৮৩

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানকে গালি দেয়া ফাসিকী ও নাফারমানীমূলক কাজ এবং তাকে মেরে ফেলা বা তার বিরুদ্ধে অস্ত্রধারণ করা কুফরীমূলক কাজ। সহীহ, ইবনু মা-জাহ (৬৯) , বুখারী ও মূসলিম।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->মুসলমানদের সাথে যুদ্ধ করা হাঃ-৪১০৮

আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->মুসলমানদের সাথে যুদ্ধ করা হাঃ-৪১০৯

শু’বা (রাঃ) থেকে বর্নিতঃ

আমি হাম্মাদকে বললামঃ আমি মনসূর, সুলায়মান এবং যুবায়দ হতে শুনেছি। তারা আবূ ওয়ায়ল সূত্রে আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী। এদের মধ্যে আপনি কাকে সন্দেহ করেন? মনসুরকে সন্দেহ করেন? যুবায়দকে সন্দেহ করেন? না সুলায়মানকে? তিনি বললেনঃ না, আমি আবূ ওয়ায়লকে সন্দেহ করি।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->মুসলমানদের সাথে যুদ্ধ করা হাঃ-৪১১০

আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী। (যুবায়দ বলেন) আমি আবূ ওয়ায়লকে বললামঃ আপনি কি আবদুল্লাহ্ (রাঃ) হতে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।


সুনান নাসাঈ অঃ->হত্যা অবৈধ হওয়া বাব->মুসলমানদের সাথে যুদ্ধ করা হাঃ-৪১১১

মানসুর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি আবূ ওয়ায়ল থেকে এবং তিনি আবদুল্লাহ্ (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী।