সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->‘আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)-এর ফযিলত হাঃ-৬১৬২

আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যখন রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন স্বীয় গৃহের শিশুদের দ্বারা তাকে স্বাগতম জানানো হত। বর্ণনাকারী বলেন, একদা তিনি সফর হতে আসলেন, প্রথমে আমাকে তাঁর নিকট নিয়ে যাওয়া হল, তখন তিনি আমাকে তাঁর সম্মুখে বসিয়ে দিলেন, তারপর ফাতিমা (রাঃ)-এর এক পুত্র নিয়ে আসা হলে তিনি তাকে পশ্চাতে বসালেন। আমরা তিনজন একই সওয়ারীতে আরোহণ করে মাদীনায় প্রবেশ করলাম। (ই.ফা. ৬০৫০, ই.সে. ৬০৮৭)


সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->‘আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)-এর ফযিলত হাঃ-৬১৬৩

আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সফর হতে ফিরতেন তখন আমাদের দ্বারা তাকে স্বাগতম জানানো হত। একদা আমাকে এবং হাসান অথবা হুসায়নের দ্বারা স্বাগতম জানানো হল। আমাদেরে একজনকে বসালেন তাঁর সম্মুখে, অন্যজনকে পশ্চাতে। এভাবে আমরা মাদীনায় ঢুকলাম। (ই.ফা. ৬০৫১, ই.সে. ৬০৮৮)