সহিহ বুখারী অঃ->আনসারগণের মর্যাদা বাব->জাহিলীয়্যাতের যুগ। হাঃ-৩৮৪১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সবচেয়ে সঠিক বাক্য যা কোন কবি বলেছেন তা হল লাবীদ এর এ পংক্তিটি - সাবধান, আল্লাহ্‌ ছাড়া সব জিনিসই বাতিল ও অসার। এবং কবি উমাইয়্যা ইব্‌নু আবূ সাল্‌ত ইসলাম গ্রহণের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। (আধুনিক প্রকাশনীঃ ৩৫৫৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৬০)


সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->কবিতা পাঠ, সঙ্গীত ও উট হাঁকানোর সঙ্গীতের মধ্যে যা জায়িয ও যা না-জায়িয। হাঃ-৬১৪৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কবিরা যে সব কথা বলেছেন, তার মধ্যে কবি লবীদের কথাটাই সর্বাধিক সত্য। (তিনি বলেছেন) শোন ! আল্লাহ্‌ ছাড়া সব কিছুই বাতিল। তিনি আরও বলেছেন, কবি উমাইয়াহ ইবনু সাল্‌ত ইসলাম গ্রহনের নিকটবর্তী হয়েছিল। [৩৮৪১; মুসলিম পর্ব ৪১/হাঃ ২২৫৬, আহমাদ ১০০৮০] (আধুনিক প্রকাশনী- ৫৭০৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬০৩)


সহিহ মুসলিম অঃ->কবিতা বাব->কবিতা সম্পর্কিত হাঃ-৫৭৮২

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কবির কবিতার মাঝে সর্বাধিক সত্য বাণী লাবীদের কথা- (আরবী) ‘আল্লাহ ব্যতীত যা রয়েছে সব বাতিল।‘ আর উমাইয়াহ্‌ ইবনু আবুস্‌ সাল্‌ত তো প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন। (ই.ফা. ৫৬৯২, ই.সে. ৫৭২৪)


সহিহ মুসলিম অঃ->কবিতা বাব->কবিতা সম্পর্কিত হাঃ-৫৭৮৩

আবূ হুরাইয়াহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সবচেয়ে বেশী সত্য শ্লোক যা কোন কবি বলেছেন (তা হলো) (আরবী) ‘আল্লাহ ব্যতীত যা কিছু আছে, সব ব্যর্থ ও বাতিল।‘ আর ইবনু আবুস্‌ সাল্‌ত তো প্রায় মুসলিম হয়ে গিয়েছিল। (ই.ফা. ৫৬৯৩, ই.সে. ৫৭২৫)


সহিহ মুসলিম অঃ->কবিতা বাব->কবিতা সম্পর্কিত হাঃ-৫৭৮৫

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি কোন কবি যা বলে তার মধ্যে অধিকতর সত্য কথা হলো লাবীদ-এর কথা (আরবী) “জেনে রেখ! আল্লাহ ব্যতীত যা কিছু আছে, তা বাতিল।“ এ রাবী এর বেশি বলেননি। (ই.ফা. ৫৬৯৫, ই.সে. ৫৭২৭)